ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা যুদ্ধ শুরুর পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১২:১৬:৪৮
গাজা যুদ্ধ শুরুর পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা গাজা যুদ্ধ শুরুর পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা
নিজস্ব প্রতিবেদক
গাজা যুদ্ধের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা। অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার একটি কেন্দ্রীয় এলাকায় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

 
গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর এটিই প্রথম নির্বাচন। রামাল্লাভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ এবং গাজার দেইর আল-বালাহ এলাকায় ৭০ হাজার মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।


ইসরাইলের চলমান যুদ্ধে গাজার বেশিরভাগ মানুষ এখনো তাদের মৌলিক চাহিদা মেটাতে সংগ্রাম করছে। যুদ্ধে উপত্যকাটিতে অন্তত ৭২ হাজার ৫৬৮ জন নিহত এবং এক লাখ ৭২ হাজার ৩৩৮ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল যুদ্ধ শুরু করার পর এটিই প্রথম ফিলিস্তিনি নির্বাচন।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ