ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছরেও শেষ হয়নি মডেল মসজিদ নির্মাণ কাজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১১:৪৫:৪৭
৮ বছরেও শেষ হয়নি মডেল মসজিদ নির্মাণ কাজ ৮ বছরেও শেষ হয়নি মডেল মসজিদ নির্মাণ কাজ
নিজস্ব প্রতিবেদক
ফেনীর ফুলগাজীতে আট বছরেও শেষ হয়নি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ।কয়েক দফায় মেয়াদ বাড়ানো এবং ঠিকাদার পরিবর্তন করা হলেও প্রকল্পটি আলোর মুখ না দেখায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ​

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ সালে স্থানীয় উপজেলা পরিষদ ভবনের উল্টো পাশে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ৪০ শতক জমির ওপর তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।

শুরুতে কাজটি পায় রাজু এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই অদৃশ্য কারণে কাজটি বন্ধ হয়ে যায় ।

​পরবর্তীতে গণপূর্ত অধিদপ্তর আগের দরপত্র বাতিল করে ২০২৪ সালের জানুয়ারিতে নতুন করে কার্যাদেশ প্রদান করে। এবার নিমার্ণ ব্যয় ধরা হয়ে ১৪ কোটি টাকা। যৌথভাবে মেসার্স লাকি এন্টারপ্রাইজ ও মহসিন এন্ড ব্রাদার্স কাজের দায়িত্ব পান। তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজটি শুরু করেন আরাধনা এন্টারপ্রাইজ।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পুনরায় কাজ শুরু হলেও চুক্তির নির্ধারিত সময় শেষে আরও দুই মাস অতিবাহিত হয়। তার পরও নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা গেছে,
এপর্যন্ত মসজিদটির আনুমানিক ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ভবনের মূল কাঠামো দাঁড়িয়ে গেলেও প্লাস্টার, টাইলস বসানো, ফিনিশিং এবং সামনের সংযোগ সড়ক তৈরির কাজ এখনো বাকি রয়ে গেছে।

এ বিষয়ে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার প্রকৌশলী ওমর ফারুক জানায় ​তিনতলা ভবনের কাঠামো নির্মাণ শেষ হয়েছে। বর্তমানে আস্তর ও ফিনিশিংয়ের কাজ চলছে। পুরো কাজ শেষ করতে ৪ মাস লাগবে।

​গণপূর্ত বিভাগের প্রকৌশলী এ.কে.এম.এস শফিকুর রহমান বলেন, ‘আমরা নিয়মিত তদারকি করছি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছে। জ্বালানি সংকটের কারণে কিছুটা বিলম্ব হলেও আমরা দ্রুত প্রকল্পটি হস্তান্তরের লক্ষে কাজ করছি।

 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ