ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ২২:৫০:২৫
কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে
 
কাউখালী প্রতিনিধি।
 
তীব্র তাপদাহ ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে পিরোজপুরের কাউখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। অসহনীয় গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 
 দিনে-রাতে অতিরিক্ত লোডশেডিং হওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় অনেকে মোমবাতি বা চার্জলাইটের আলোতে পড়তে বাধ্য হচ্ছে, যা তাদের চোখের জন্যও ক্ষতিকর হয়ে উঠছে।
পরীক্ষার্থীরা জানান, তীব্র গরমে ঘুমের সমস্যা তৈরি হচ্ছে, ফলে পরীক্ষার হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, যা পরীক্ষার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।
 
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন গুরুত্বপূর্ণ সময়েও যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না যায়, তাহলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তারা দ্রুত লোডশেডিং কমিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, চলমান সংকটের কারণে জাতীয় গ্রিডে উৎপাদন ঘাটতির কারণে সাময়িকভাবে লোডশেডিং বেড়েছে। আশা করি কিছুদিনের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ