ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সাবেক স্বামীকে নিতে গিয়ে সংঘর্ষ, মাইক্রোবাস ভাঙচুরে আহত ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ২২:০২:১৮
কুড়িগ্রামে সাবেক স্বামীকে নিতে গিয়ে সংঘর্ষ, মাইক্রোবাস ভাঙচুরে আহত ৩ কুড়িগ্রামে সাবেক স্বামীকে নিতে গিয়ে সংঘর্ষ, মাইক্রোবাস ভাঙচুরে আহত ৩
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় সাবেক স্বামীকে নিতে যাওয়াকে কেন্দ্র করে মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সন্ধ্যায় এক নারী ভাড়া করা একটি মাইক্রোবাসে করে তার সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা মাইক্রোবাসটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
 
হামলার সময় মাইক্রোবাসের চালকসহ তিনজন আহত হন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। পরে ভোর ৪টার দিকে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
জানা গেছে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা টাংরাপাড়া গ্রামের মোঃ সাইদুল ইসলামের মেয়ে মোছাঃ জেসমিন আক্তার জুঁই (২৪) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের মোঃ আক্তার হোসেনের ছেলে মোঃ নজরুল ইসলাম (২৬) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে।
 
প্রতিবেশীরা জানান, প্রায় এক বছর আগে তারা ঢাকায় গিয়ে বিয়ে করেন। শুরুতে ছেলের পরিবার বিষয়টি জানত না। পরে বিষয়টি জানাজানি হলে পরিবার থেকে আপত্তি ওঠে এবং একপর্যায়ে ছেলে ও মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
 
তালাকের পরও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। ওই নারী সাবেক স্বামীকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়। পরে তারা দুজনকে আটক করে এবং মাইক্রোবাসে হামলা চালায়।
 
এ বিষয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সামছুদ্দিন ব্যাপারী বাবলা বলেন, “বিবাহবিচ্ছেদের পর কিছু ব্যক্তির সহায়তায় ওই নারী সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে তারা তাদের আটক করে এবং মাইক্রোবাস ভাঙচুর করে।”
 
সাবেক স্বামী মোঃ নজরুল ইসলাম ও মোছাঃ জেসমিন আক্তার জুঁইয়ের মোবাইল নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 
ফুলবাড়ী থানার এসআই মোঃ মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ