রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক
রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী,
শুক্রবার রাত: রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় উচ্ছেদের আশঙ্কায় থাকা ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (রাত ৮টা) তিনি সরেজমিনে ওই এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় রাসিক প্রশাসক বলেন, মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক। তিনি জোর দিয়ে বলেন, রাজশাহী একটি শান্তিপ্রিয় নগরী। এখানে আমরা সবাই একটি পরিবারের মতো বসবাস করি। এই পরিবারের একটি অংশকে আঘাত করা হবে, এটি মেনে নেওয়া যায় না।
তিনি আরও জানান, বিষয়টি তদন্তে জেলা প্রশাসক (ডিসি), সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে। ওই টিম ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত সমাধানের সুপারিশ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাসিক প্রশাসক বলেন, আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহোদয়ের সঙ্গে ইতোমধ্যে আমি কথা বলেছি। আপনারা তাঁর কাছেও গেছেন এবং তিনি আপনাদের আশ্বাস দিয়েছেন। আশা করি, শান্তিপূর্ণভাবে আপনাদের সমস্যার সমাধান হবে। আমিও আপনাদের পাশে আছি।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধানের আশায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স