নিজস্ব প্রতিবেদক
লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও সেখানে থেমে নেই অস্থিরতা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে দুই পক্ষই।
এছাড়া ইরানের রাজধানী তেহরানেও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে একদিকে যেমন কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে পুরোপুরি থেমে নেই সংঘাতও।
লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলেও এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।
তার মতে, এই চুক্তির মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার সংঘাত পুরোপুরি থামবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানন স্পষ্টভাবে বলেছেন, ‘লেবানন সরকারের হিজবুল্লাহর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই।’
হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে রকেট হামলার অভিযোগও তুলেছে ইসরাইল।