ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ০০:২৪:৩৭
কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন।
 
কাউখালী  প্রতিনিধি
 
 পুষ্টি বৈষম্যর দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।সপ্তাহ ব্যাপী মসজিদে জুম্মার বয়ানে ও এতিমখানা, লিল্লাহ বোর্ডিংএ পুষ্টি বার্তা প্রচার, শিশুদের নিয়ে পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা, মা সমাবেশে পুষ্টি বার্তা প্রচার, প্রবীণ ব্যক্তিদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) শুভ উদ্বোধন করেন, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর এমপি।
 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ অমৃতা সরকার,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এমটিইপিআই মোঃ আনিসুল হক। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ