ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে ফিলিং স্টেশনে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ০০:১১:২১
বদরগঞ্জে ফিলিং স্টেশনে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ বদরগঞ্জে ফিলিং স্টেশনে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ
 
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জে মধুপুর চেংমারী ফিলিং স্টেশন হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আনোয়ার ও তার সাঙ্গপাঙ্গ বিরুদ্ধে। বুধবার ২২ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী ফজলার রহমান থানায় ৯ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
 
লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, আনোয়ার,জিহাদ মিজান,রাজু রাকিব, সেলিম, মমিনুলসহ নয়জন মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে চেংমারী ফিলিং স্টেশন তেল নিতে আসেন। এসময় পাম্প মালিক তাদেরকে জানান আমরা রাতে তেল দিবোনা। পরের দিন সকালে প্রশাসন উপস্থিততে তেল দেওয়া শুরু করবো।তখন আনোয়ার ওতার লোকজন কর্মচারীর উপর চড়া হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরের দিন তারা আবারও সংঘবদ্ধ হয়ে রাত ৭ টার দিকে এসে, ফিলিং ষ্টেশনে এসে  হামলা ভাংচুর  চালায়। হামলায় ফিলিং স্টেশনের দুটি তেলের মেশিন, কাউন্টার জানালার কাচ ভাংচুর চালায়। পরে তারা ক্যাশ রাখা ২ লক্ষ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আনোয়ার ও তার দলবল।ফিলিং ষ্টেশন মালিক ফজলার রহমান জানান,হামলার সময় আনোয়ার ও তার লোকজন হাতে  দেশিয় অস্ত্র ছিল।
 
 
তিনি আরো বলেন, আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এখন আমাদের ফিলিং স্টেশন মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবে পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।
 ফিলিং স্টেশন ম্যানেজার সুনিল চন্দ্র রায় বলেন, আনোয়ার ও তার লোকজন এসে আমাকে ভয়ভীতি দেখিয়ে হামলা ভাঙচুর করে লুটপাট চালিয়ে চলে যায়। তাদের সবার হাতে রড,লাঠি ছিল।
 
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, ফিলিং স্টেশন ভাংচুর বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ