ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​নাইক্ষ্যংছড়িতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইউএনও’র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ২১:৩৩:২৬
​নাইক্ষ্যংছড়িতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইউএনও’র ​নাইক্ষ্যংছড়িতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইউএনও’র

হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ইউএনও বলেন, উপজেলায় মাদক ও অবৈধ চোরাচালান কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধ দমনে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হয়ে কাজ করার নির্দেশনাও দেন তিনি।
তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অপরাধ দমন সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা সাবেক আমির মো. রফিক, এনসিপি উপজেলা সভাপতি রাশেদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ