ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে প্রেমিকাকে প্রেমিকের বাসায় ডেকে এনে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ১৯:৫৯:২৭
বরিশালে প্রেমিকাকে প্রেমিকের বাসায় ডেকে এনে হত্যা বরিশালে প্রেমিকাকে প্রেমিকের বাসায় ডেকে এনে হত্যা
রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:
বরিশাল নগরীতে প্রেমিক যুবকের বাসায় সানজিদা কবির আনিকা নামের এক যুবতী খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম শহরের বগুড়া রোডের রাফি মঞ্জিল নামক বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে। এর আগেই প্রেমিক যুবক মইনুল ইসলাম হিমু (৩০) পালিয়ে গেছেন। শহরের অভ্যন্তরে আবাসিক ফ্ল্যাটে এই খুনের ঘটনা আশ-পাশের বাসিন্দাদের আতঙ্কিত করে তুলেছে। বিশেষ করে রাফি মঞ্জিল নামক ৬ তলা ভবনের অপর ফ্ল্যাটগুলোর বাসিন্দা বেশিমাত্রায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

পুলিশ এবং বিভিন্ন সূত্র জানিয়েছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পেগাসিয়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মহসিন কবিরের মেয়ে সানজিদা কবির আনিকার সাথে ঝালকাঠির কাটপট্টির মিল্টন আকনের ছেলে মইনুল ইসলাম হিমুর  প্রেমের সম্পর্ক ছিল। সানজিদা  মাঝে মধ্যেই হিমুর বরিশালের বগুড়া রোডের ওই বাসায় আসা-যাওয়া করতেন। রাফি মঞ্জিলের ৬ তলার এই ফ্ল্যাটটিতে হিমুর বৃদ্ধ মাও বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মেয়েটি হিমুর বাসায় আসেন। বিকেল ৩টার দিকে থানায় খবর যায় হিমু তার প্রেমিকাকে হত্যা করে পালিয়ে গেছে। এই খুনের ঘটনার পর প্রেমিক হিমুর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, নিজেদের মধ্যেকার সম্পর্কের তিক্ততা নিয়ে যুবতীকে হত্যা করা হতে পারে। সেক্ষেত্রে তাকে শ্বাসরোধ করে খুন করার একটি সন্দেহ করা হচ্ছে। কিন্তু অভিযুক্ত মইনুলকে আটক বা ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ার আগে বিস্তর কিছু বলা সম্ভব হচ্ছে না।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন উল ইসলাম জানান, প্রাণবিয়োগান্তের ঘানাটিতে প্রাথমিকভাবে খুন হিসেবে বিবেচনা করা হয়েছে। তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবং এই ঘটনায় প্রধান অভিযুক্ত তরুণীর প্রেমিক মইনুল ইসলাম হিমুকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান ইতিমধ্যে শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ