ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ১৬:২১:১৩
বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ হতে ভারত থেকে আসা অবৈধ অর্ধকোটি টাকার জিরা জব্দ করা হয়েছে।

 
৫২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, বৃহস্পতিবার আনুমানিক বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার বিজিবির একটি টহলদল সীমান্ত থেকে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় থেকে ১১২ বস্তায় ৩ হাজার ৩৬০ কেজি ভারতীয় জিরা আটক করে। এর আনুমানিক মূল্য ৫০ লাখ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ