ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ১৩:৪১:০৫
ঢাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান ঢাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছে সরকার।



বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৩(১)(এফ) ও ২৩(৩) ধারা অনুসারে ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে অবশিষ্ট মেয়াদের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

 
তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের স্থলাভিষিক্ত হলেন। ২০২৪ সালের ৩০ অক্টোবর দুই বছরের জন্য মনোনীত সিন্ডিকেট সদস্যদের তালিকায় পরিবর্তন আনা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ