ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ’ বাস্তবায়নে জামায়াতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ১২:১৯:০২
‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ’ বাস্তবায়নে জামায়াতের বৈঠক ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ’ বাস্তবায়নে জামায়াতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।

 
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, জামায়াত নেতা মাওলানা আ.ফ.ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মো: দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা: ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা: আতিয়ার রহমান ও ডা: মারুফ শাহরিয়ার।


বৈঠকে মসমাবেশ বাস্তবায়ন কমিটির কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ