নিজস্ব প্রতিবেদক
আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তার স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিন দিনব্যাপী অনুষ্ঠানটি সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ে উদযাপিত হবে।
জানা গেছে, ২৫ বৈশাখ দুপুরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ে বিশ্বকবি জন্মজয়ন্তীর এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হচ্ছে। এ উপলক্ষ্যে রবিবার সচিবালয়ে আয়োজিত জাতীয় কমিটির প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত নেব।”