ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২২ ২১:৩৬:১২
ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

মো. হারুন-্উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:

দেশে প্রিমিয়াম কোয়ালিটির বাসমতী  লম্বা-সরু চালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোজাফর ইকবাল

 

বুধবার (২২ এপ্রিলসকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড কার্যালয়ে  পরিদর্শন অনুষ্ঠিত হয়। এসময় তিনি প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম  বিভিন্ন উন্নত জাতের ধানের প্রদর্শনী ঘুরে দেখেন

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোগফ্ফার আল-হাদী, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোসাইফ হাসান মোস্তাফিন। এছাড়া প্রাণ কোম্পানির মহাব্যবস্থাপক মোজাকারিয়া হোসেনকৃষিবিদ মোনওশাদ হোসেনমোআকিনুজ্জামানধীমান রায়মোরোমানুর রহমানমোউজ্জল খলিফামোরায়হানুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

প্রদর্শনীতে পাকিস্তান  ভারতের বাসমতী ধানভিয়েতনাম  ইন্দোনেশিয়ার ব্ল্যাক রাইসদেশের ঐতিহ্যবাহী কাটারী চাল এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রিধান-৫০১০৮১১৩১১৪  বাংলামতি জাতসহ বিভিন্ন ধানের জাত উপস্থাপন করা হয়। পাশাপাশি স্থানীয় দুইটি মোটা জাতের ধানও প্রদর্শন করা হয়

প্রাণ কোম্পানির মহাব্যবস্থাপক মোজাকারিয়া হোসেন বলেনদেশে প্রিমিয়াম কোয়ালিটির বাসমতী  লম্বা-সরু চালের ঘাটতি পূরণে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড নিরলসভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও জানানবিদেশি বাসমতী চালের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় জলবায়ু উপযোগী উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণই তাদের মূল লক্ষ্য

 

পরিদর্শন শেষে অতিথিরা  উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে দেশের খাদ্য নিরাপত্তা  কৃষি উন্নয়নে  ধরনের গবেষণা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ