ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২২ ২১:০০:১৫
ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুরথেকে,

নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে সিসিডিবি সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে দুদিনব্যাপী “নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় সামসুদ্দিন টাওয়ার হলরুমে  ২২ ও ২৩ এপ্রিল দুইদিন ব্যাপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোমাজাহারুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি সমান আওয়াজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকার

 প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছাখাদিজা আক্তার এবং নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মোছামাহফুজা নাজনীন

দুদিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ২৫ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নেতৃত্বের মৌলিক ধারণাকার্যকর যোগাযোগ কৌশলঅধিকার বিষয়ে সচেতনতা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ