ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​নতুন ক্রেডিট কোর্স ‘বাংলাদেশ ও ইসলামিক স্টাডিজ’: দ্রুত বাস্তবায়নের দাবি ইবি কালচারাল সোসাইটির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২২ ১৫:৩০:৩৫
​নতুন ক্রেডিট কোর্স ‘বাংলাদেশ ও ইসলামিক স্টাডিজ’: দ্রুত বাস্তবায়নের দাবি ইবি কালচারাল সোসাইটির ​নতুন ক্রেডিট কোর্স ‘বাংলাদেশ ও ইসলামিক স্টাডিজ’: দ্রুত বাস্তবায়নের দাবি ইবি কালচারাল সোসাইটির

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল শিক্ষার্থীর জন্য ‘বাংলাদেশ স্টাডিজ’ ও ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স দু’টি বাধ্যতামূলক করার সিদ্ধান্তে সমর্থন জ্ঞাপন ও দ্রুত বাস্তবায়নের পক্ষে স্মারকলিপি দিয়েছে ‘ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি’ প্ল্যাটফর্ম।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা।

স্মারকলিপিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭১ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজ কোর্স দুটিকে ক্রেডিট কোর্সে পরিণত করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য-উদ্দেশ্য ও বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্য সম্পর্কে মৌলিক ধারনা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। একইসাথে দেশের একমাত্র বিশেষায়িত ইসলামী বিশ্ববিদ্যালয় (পাবলিক) হওয়ায়, শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য অনুধাবন ও প্রাথমিক জ্ঞানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে। যা শিক্ষাক্ষেত্রে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সম্প্রীতি ও বৈচিত্র্য নিয়ে আসবে। যার দৃষ্টান্ত আমরা দেখি ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা, ব্রিগহ্যাম ইয়ং ইউনিভার্সিটি, হিন্দু ইউনিভার্সিটি অব আমেরিকা, বানারস হিন্দু ইউনিভার্সিটিতে।

স্মারকলিপিতে আরও বলা হয়, নৈতিকতাবিহীন শিক্ষার প্রকৃত মূল্য অর্থহীন। প্রতিটি অঞ্চল, রাষ্ট্র কিংবা প্রতিষ্ঠানের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। সেই লক্ষ্যে ইবি সিন্ডিকেটের সিদ্ধান্তের এই কোর্সগুলো আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও জ্ঞানের সম্পূর্ণতা প্রদান করবে।

অতএব, জনাবের নিকট আমাদের আর্জি এই যে, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এবং সিন্ডিকেটের সিদ্ধান্তের গুরুত্ব বিবেচনা করে যথাযথভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানান, সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে বিভিন্ন সংগঠন থেকে স্মারকলিপি এসেছে। আমরা এ বিষয়ে পর্যালোচনা করে পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৫-এর ১৩১তম সভায় গৃহীত সিদ্ধান্তের পর ৩০ অক্টোবর ২০২৫-এর ২৭১তম সিন্ডিকেট সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ‘বাংলাদেশ স্টাডিজ’ ও ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স দুটিকে বাধ্যতামূলক ক্রেডিট কোর্স করা হয়। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত নন-ক্রেডিট কোর্স হিসেবে যেকোনো একটি কোর্স করতে হতো শিক্ষার্থীদের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ