ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২২ ১৪:০১:৪৮
গাজীপুরে লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন গাজীপুরে লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:  
গাজীপুরের পূবাইল এলাকায় অবস্থিত আপন ভুবন রিসোর্টে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১-এর উদ্যোগে লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি১-এর প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের নেতৃত্বে দেড় দিনব্যাপী এই আয়োজনে জেলার শতাধিক লায়ন ও লিও সদস্য অংশগ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক এবং তাঁর সহধর্মিণী লায়ন মৌলোদা নাজমুল। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী পর্বে জেলা ৩১৫ বি১-এর বিভিন্ন ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড কমান্ডার লিও মো. আজিজুর রহমানের তত্ত্বাবধানে এবং লিও অরিত্র রহমানের নেতৃত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্যারেড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম (জিএটি এরিয়া লিডার), লায়ন রেজাউল হক (চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন), লায়ন আশরাফ এইচ খান হীরা (কাউন্সিল চেয়ারম্যান), লায়ন এইচ আল-রশিদ পাটোয়ারী টিটু (চেয়ারম্যান, পিডিজি ফোরাম), লায়ন মোহাম্মদ ফারুক (পিডিজি ও ডিস্ট্রিক্ট গভর্নরের চিফ অ্যাডভাইজর), লায়ন বেনজীর আহমেদ (পিডিজি ও পিডিজি ফোরাম চেয়ারম্যান), লায়ন হেলেন নাসরিন (পিডিজি) এবং লায়ন মো. লুৎফর রহমান (পিডিজি)।

এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন ড. এ.কে.এম সারোয়ার জাহান (ডিস্ট্রিক্ট গভর্নর), লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার (ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর) এবং লায়ন রফিকুল বারী মুক্তা (সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর)।

ক্যাম্পে দৌড়, মার্বেল দৌড়, রশি টানাটানি, বল নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার ও জল-ডাঙাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘পিস পোস্টার’ প্রতিযোগিতা ও ‘ট্যালেন্ট শো’ আয়োজন করা হয়। এ সময় অতিথিবৃন্দ লিও ক্যাম্প ম্যাগাজিন ‘জাগরণ ২০২৬’-এর মোড়ক উন্মোচন করেন।

লিডারশিপ উন্নয়নের লক্ষ্যে লায়ন নাজমুল হক (আন্তর্জাতিক পরিচালক) এবং লায়ন কাজী সাইফুল ইসলাম (জিএটি এরিয়া লিডার) প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং ‘সেরা লিও’ নির্বাচিত হন লিও আব্দুল জাহের রানা। এছাড়া বিশেষ অবদানের জন্য লায়ন নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রাত ১২টা ১ মিনিটে শুরু হওয়া ক্যাম্প ফায়ার ছিল ক্যাম্পের অন্যতম আকর্ষণ। ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. এ.কে.এম সারোয়ার জাহান এবং লিও অরিত্র রহমানের নেতৃত্বে এই আয়োজন সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ