ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ২০:৪৬:২৭
নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর ডোমারে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক অসহায় বাবা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামের নজরুল ইসলাম তার ছেলে ওয়াহিদকে পুলিশের হাতে তুলে দেন।

পরিবারের সদস্যরা জানান, ওয়াহিদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। তাকে মাদক সেবন থেকে বিরত রাখতে গেলে তিনি পরিবারের সদস্যদের মারধর করতেন এবং ঘরের মালামাল ভাঙচুর করত। এ অবস্থায় নিরুপায় হয়ে তার বাবা থানায় খবর দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী এবং ডোমার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় তার ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াহিদের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ