ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​হিজলায় দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ২০:১৯:৩৮
​হিজলায় দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা ​হিজলায় দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা



রাহাদ সুমন, বরিশাল :

ইলিশ অভয়াশ্রমে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন মার্চ ও এপ্রিল মাসে ইলিশ আহরণ থেকে বিরত থাকায় বরিশালের হিজলা উপজেলার দুই হাজার সুফলভোগী জেলে পাবেন সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা। 
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলেদের মাঝে সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধণ করা হয়েছে। এ সহায়তার মাধ্যমে প্রত্যেক জেলে ১২ কেজি করে আটা, ৮ কেজি ডাল, ১০ লিটার সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি এবং ৪ কেজি লবণ পাবেন।


জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেছেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসাইন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, যুবদল নেতা দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. মনিরুজ্জামান, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শাহজাহান রেজা, সরকারি হিজলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাইদ সায়হান, সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম জিসান প্রমুখ। ###

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ