ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাঙ্গাবালীতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ১৮:১০:৫৪
​রাঙ্গাবালীতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ। ​রাঙ্গাবালীতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ।

‎মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তীব্র তাপদাহের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।

‎মঙ্গলবার (২১ এপ্রিল ২৬) এসএসসি পরীক্ষা শেষে পরীক্ষাকেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব ইসলাম সৈকত ও আব্দুর নুদর তুষার। এ সময় সদস্য সাফায়েত হাওলাদার এবং ছোটবাইশদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাইফুর ইসলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

‎ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া খাবার পানি ও স্যালাইন পেয়ে পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

‎উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব ইসলাম সৈকত ও আব্দুর নুর তুষার জানান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে করে তীব্র গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা হলেও স্বস্তি দিবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ