ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে র‍্যাব-৪ এর অভিযানে এক কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ১৫:১৫:০৬
সাভারে র‍্যাব-৪ এর অভিযানে এক কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী  গ্রেফতার সাভারে র‍্যাব-৪ এর অভিযানে এক কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক


সাভারে র‍্যাব-৪ এর অভিযানে এক কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী

গ্রেফতার

 “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন
ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী
অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের
আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে|

 র‍্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক
ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য
র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে| এরই ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল ২০২৬
রাতে র‌্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা জেলার
সাভার থানাধীন টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১
কোটি ০৫ লক্ষ টাকা মূল্যের ০১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ
শরীফুল হক (৪৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়|

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক
চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য (হেরোইন) ক্রয় করে এনে
ঘটনা¯’ল সাভার এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের
নিকট বিক্রয় করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে|

| গ্রেফতারক...ত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যব¯’া গ্রহণের
নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ