ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ১৪:০৯:৪৯
জাপানে ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত জাপানে ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত
নিজস্ব প্রতিবেদক
জাপানে সামরিক মহড়া চলাকালীন একটি ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় তিন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। টোকিও থেকে এএফপি এ কথা জানিয়েছে।

তাকাইচি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওইতা অঞ্চলে জাপানের আত্মরক্ষা বাহিনীর একটি প্রশিক্ষণ মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেখানে ট্যাংকের ভেতর গোলাবারুদের মিসফায়ার হওয়ায় ভেতরে থাকা তিন ক্রু সদস্য নিহত ও অন্য একজন আহত হয়।

দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

একইসঙ্গে তিনি নিহতদের প্রতি ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ