ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে নিরাপদ মহাসড়কের দাবিতে অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ০১:২৭:৩৮
গৌরনদীতে নিরাপদ মহাসড়কের দাবিতে অবরোধ করে বিক্ষোভ গৌরনদীতে নিরাপদ মহাসড়কের দাবিতে অবরোধ করে বিক্ষোভ
 
 
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি:
 
মহাসড়কে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। 
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। 
 
এসময় অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবরপেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
 
অবরোধ চলাকালীন সময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হক সহ অন্যান্যরা। 
 
এসময় বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাঁপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন যাবত এখানে ফুটওভার ব্রীজ অথবা স্পিড ব্রেকার নির্মানের জন্য দাবি করা হলেও কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছেন।
 
আগামী ৩ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়।
 
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষুব্ধদের দাবিপূরনের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ