ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হেতিমগঞ্জে সড়ক দুর্ঘটনা: ইটের নিচে চাপা পড়ে শ্রমিক আ'হত, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ২২:৩০:১০
হেতিমগঞ্জে সড়ক দুর্ঘটনা: ইটের নিচে চাপা পড়ে শ্রমিক আ'হত, হাসপাতালে ভর্তি হেতিমগঞ্জে সড়ক দুর্ঘটনা: ইটের নিচে চাপা পড়ে শ্রমিক আ'হত, হাসপাতালে ভর্তি
 
সাইদুল ইসলাম, বালাগঞ্জ,(সিলেট) ক্রাইম রিপোর্টার ::


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা-এর হেতিমগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক ইটের নিচে চাপা পড়ে আহত হয়েছেন।
 
১৯ এপ্রিল রোববার (আজ) দুপুরের দিকে উপজেলার কায়স্থগ্রাম এলাকায়, স্থানীয় কায়স্থগ্রাম স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যানবাহন থেকে ইট পড়ে গেলে সেখানে কাজ করা এক শ্রমিক ইটের নিচে চাপা পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
 
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত শ্রমিককে উদ্ধার করেন এবং প্রাথমিকভাবে সেবা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠান।
আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ