ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মাধবপুরে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ২১:৩৭:১২
​মাধবপুরে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ ​মাধবপুরে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ

অজিত দাস, মাধবপুর উপজেলা প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুরে ২০২৫-২০২৬ অর্থ বৎসরে খরিফ-১ মৌসুমে উফশী আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউস ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার (২০-এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাশেমের সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। 

স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সজিব সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, কৃষক প্রতিনিধি ফজলুর রহমান বুলেট, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির প্রমুখ।

সভায় প্রায় ৬৬ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার ৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ