ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​নেত্রকোণার মানসুরা আক্তারকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১৯:২৫:৪১
​নেত্রকোণার মানসুরা আক্তারকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ​নেত্রকোণার মানসুরা আক্তারকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন

স্টাফ রিপোর্টারঃ


সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নেত্রকোণা পূর্বধলার মানসুরা আক্তার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে।

সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এ তালিকায় স্থান পেয়েছেন নেত্রকোণার পূর্বধলার কৃতী ছাত্রনেত্রী মানসুরা আক্তার।

মানসুরা আক্তার বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. শাহজাহান মিয়া ও মাতা আম্বিয়া বেগম। বর্তমানে তিনি পূর্বধলা সদরের গার্লস স্কুল রোড এলাকায় বসবাস করছেন।

দলীয় সূত্র জানায়, গত দুই দিনে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মানসুরা আক্তার দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা সহ সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠা বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।


মনোনয়ন ঘোষণার পর পূর্বধলা ও নেত্রকোণাজুড়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসের খবর পাওয়া গেছে।

প্রতিক্রিয়ায় মানসুরা আক্তার বলেন, এই অর্জন রাজপথের সকল লড়াকু ছাত্রকর্মীদের। আমি দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ