ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানিবাহী আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১৯:২৫:৩৬
জ্বালানিবাহী আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে আরো দুটি ডিজেলবাহী জাহাজ নোঙর করেছে। জাহাজ দুটি থেকে তেল খালাস কার্যক্রমও শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের তেল নিয়ে আরো তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। জেটি খালি হলে এই জাহাজগুলো থেকেও তেল খালাস শুরু হবে।

সোমবার বিকেলে বিপিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিপিসি জানায়, রোববার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে MT Oaktree এবং ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে MT Cape Bonny নামের দুটি জাহাজ ইস্টার্ন রিফাইনারি সংলগ্ন ডলফিন জেটিতে নোঙর করে। দুপুরের আগে থেকেই জাহাজ দুটি থেকে তেল খালাস শুরু হয়। এছাড়া ৪১ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে MT Lian Song Hu, প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী MT Pacific Indigo এবং প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে MT Nave Cielo নামের আরো তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌছেছে। এতে দেশের জ্বালানি মজুদ আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছে বিপিসি।


বিপিসি জানায়, এসব জাহাজ থেকে পর্যায়ক্রমে জ্বালানি খালাস করে দেশের বিভিন্ন ডিপো ও বিপণন ব্যবস্থায় সরবরাহ করা হবে। এতে করে চলমান জ্বালানি চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে এবং বাজারে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজগুলোর দ্রুত খালাস নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ