ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১৯:০৫:৪৭
​সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন ​সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেয়ে নাদিয়া পাঠান পাপন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্যাডে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তালিকায় তার নাম রয়েছে ৩২ নাম্বারে। মনোনয়ন তালিকায় তার নাম দেখে ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে খুশীর জোয়ার বইছে।

নাদিয়া পাঠান পাপন উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের মেয়ে।  

নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার দাউদপুর উচ্চ  বিদ্যালয় থেকে এসএসসি, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন।

জানা যায়, ২০০০ সাল থেকেই তিনি চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীও। বর্তমান বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। বারবার পুলিশ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলেও জানান তিনি। মনোনয়ন পাবার ব্যাপারেও ছিলেন শতভাগ আশাবাদী ।

নাদিয়া পাঠান পাপন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরেই বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় আছি। সকল আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থেকে লড়াই করেছি। বারবার হামলা মামলার শিকার হয়েছি। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আদর, সাহচর্য পেয়েছি। যেহেতু দলের চরম দুঃসময়ে মাঠে ময়দানে সক্রিয় ছিলাম তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত ছিলাম।

তিনি আরও বলেন, আমি সমাজের পিছিয়ে থাকা নারী ও শিশুদের কল্যানে কাজ করতে চাই। আমি জানি নারীদের কত রকম প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ