ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১৯:০০:১০
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়ার সুরাইয়া জেরিন রনি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত প্রার্থী তা‌লিকা বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকায় দলের জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও মাঠ-পর্যায়ের নেত্রীদেরও প্রধান্য দেওয়া হয়েছে। এই তালিকায় বগুড়ার রনি’র নাম রয়েছে।


রনি বর্তমানে জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি এর আগে গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই মনোনয়ন প্রাপ্তিতে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সুরাইয়া জেরিন রনির রাজনৈতিক জীবনের শুরু ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে। ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সুরাইয়া জেরিন রনির ভূমিকা ছিল অগ্রগণ্য।

এ বিষয়ে সুরাইয়া জেরিন রনি বলেন, আমার দল সবসময় ত্যাগী এবং রাজপথের কর্মীদের পাশে থাকে, আজকের এই মনোনয়ন তারই প্রমাণ। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তে দলের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজপথে লড়াই করেছি। ওয়ান ইলেভেনের দুঃসময় থেকে শুরু করে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে খুনিদের রক্তচক্ষু উপেক্ষা করে ময়দানে ছিলাম। আমি আজীবন গণ-মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রাখতে চাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ