ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১৬:৫৬:০৫
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন।


এ মামলার অপর তিন আসামী শশুড় আব্দুল বারেক, শ্বাশুড়ি ও বাসুরকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় স্বামী মো. সোলায়মান পলাতক ছিলো। সোলায়মান গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।


স্পেশাল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির জানান, সোলায়মানের স্ত্রী আয়শা খানমের গায়ের রং কালো থাকায় তাদের সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো। ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান তার স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় আয়শা খানমের মামা আদম আলী বাদি হয়ে ৬ মার্চ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর অভিযোগ পত্র জমা দেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন।
 

তিনি বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। আমরা প্রতিটি মানুষকে যেন গায়ের রং এ বিবেচনা না করি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ