ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১৬:২৭:৩৫
মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান
নিজস্ব প্রতিবেদক
ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, রোববার ইরানি পতাকাবাহী পণ্যবাহী একটি জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী। এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছিল তেহরান।

উল্লেখ্য, ‍যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতির মাঝেই ইরানের নৌ বন্দর অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে হরমুজ প্রণালি ঘিরে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইরান। যদিও পাকিস্তানের মধ্যস্ততায় নতুন করে দ্বিতীয় বৈঠকে বসার কথা উঠেছে, তবে নতুন করে ইরানের জাহাজ জব্দ এবং মার্কিন জাহাজে পাল্টা হামলা বৈঠকের আলোচনায় প্রভাব ফেলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ