নিজস্ব প্রতিবেদক
লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের বাসিন্দাদের বাড়ি ফিরে না যাওয়ার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। দক্ষিণ লেবাননের বাসিন্দাদের একটি নির্দিষ্ট সীমা পার না হওয়া বা লিতানি নদীর নিকটবর্তী এলাকায় না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ওই এলাকায় তাদের বাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছে তেলআবিব।
গ্রামগুলো হলো: বেইত সিয়াদ ফার্ম, মাজদাল জুন, জাবকিন, ইয়াতার, সারবিন, হুলা, বেইত ইয়াহুন, শাকরা, মাজদাল সালম, কাবরিকা, ফারুন, জুতর আল-গারবিয়্যা, ইয়াহমার আল-শাকিফ, আরনুন, দেইর মিমাস, মারজায়ুন, আব্বেল আল-সাকি, আল-মারি, কাফার শুবা, আইন কানা এবং আইন আত্তা।
এক বিবৃতিতে, ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই বেসামরিক নাগরিকদের দক্ষিণ লেবাননের কয়েক ডজন সীমান্ত গ্রামে ফিরে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
গত ১৬ এপ্রিল থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।