ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্ছ বিদ্যালয় বেআইনি ভাবে জমি দখলেল অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১৪:৪৯:০৯
​পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্ছ বিদ্যালয় বেআইনি ভাবে জমি দখলেল অভিযোগ ​পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্ছ বিদ্যালয় বেআইনি ভাবে জমি দখলেল অভিযোগ

মোঃ মোহন মিয়া, স্টাফ  রিপোর্টার::


পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় বেআইনিভাবে জোরপূর্বক জমি দখল করে রাখার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে নিয়মিত হুমকি-ধামকি, মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো এবং আদালতের রায় পাওয়ার পরও জমি বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদ জানানো হয়।


রবিবার (১৯ এপ্রিল) রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এরশাদ আলী। এসময় শামীম হোসেন ও শাহীনুর ইসলাম  উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, মোট ১৬টি দাগে ৭ একর ৮৭ শতক জমির মধ্যে ভুক্তভোগীদের অংশ রয়েছে ২ একর ৭ শতক। এর মধ্যে প্রায় ১ একর জমির মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ৮০ শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছে বলে অভিযোগ করা হয়। অবশিষ্ট জমির মধ্যে ২৪টি দোকানঘর তাদের দখলে রয়েছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় তাদের জমি ও দোকানঘর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের রায় পাওয়ার পরও জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম, জগদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক, মকছেদ আলী ও মোকাজ্জল হোসেনসহ স্থানীয় স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় জমি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে।

বক্তারা বলেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং কিছু সুবিধাভোগী নেতা এ কাজে সহযোগিতা করছেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান তাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছেন বলেও অভিযোগ করা হয়।

তারা আরও জানান, জমির বাটোয়ারা সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে। পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেনের উপস্থিতিতে জমির পরিমাপ করা হলে সেখানে তাদের অংশ নির্ধারণ করা হয়। তবে সেই সিদ্ধান্তও বিদ্যালয় কর্তৃপক্ষ মানছে না বলে দাবি করেন তারা।


ভুক্তভোগীরা বলেন, হুমকি-ধামকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা চলছে। তারা যাতে নিজেদের জমিতে নিরাপদে বসবাস করতে  পারেন এবং কেউ যাতে বেআইনিভাবে জমি দখল করতে না পারে, সে জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ