ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১৩:৩৪:৪৩
​ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ ​ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের শিকারপুর-নিমতলা মৌজায় কৃষিজমি ভরাট করে অবৈধভাবে নির্মাণকাজ শুরু করায় ইউরোপা রয়েল সিটি নামক একটি হাউজিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ফসলি জমিতে বালু ভরাট করে ভবন নির্মাণের কাজ চলছিল, যা আইনবিরোধী।

অভিযান চলাকালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে জরিমানা বা শাস্তি প্রদান করা সম্ভব হয়নি। তবে প্রশাসন দ্রুত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয় এবং কার্যক্রম স্থগিত করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ দখল ও ভরাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ