ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলার দাবি হিজবুল্লাহর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১৩:০৩:৩১
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলার দাবি হিজবুল্লাহর দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলার দাবি হিজবুল্লাহর
নিজস্ব প্রতিবেদক
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, রোববার দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর একটি কনভয়ে তারা বিস্ফোরক হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, আটটি ইসরাইলি সাঁজোয়া যান তাইবেহ থেকে দেইর সিরিয়ান এলাকার দিকে অগ্রসর হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা আগেই ওই রাস্তায় বিস্ফোরক ডিভাইস স্থাপন করে রেখেছিল। স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৪০ মিনিটের মধ্যে দুই দফা বিস্ফোরণে চারটি মার্কাভা ট্যাংক ধ্বংস হয়েছে বলে তারা দাবি করেছে।

এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ