ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে দগ্ধ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১২:০৪:৩১
দিনাজপুরে দগ্ধ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার দিনাজপুরে দগ্ধ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর শহরের একটি বাড়িতে অগ্নিদগ্ধ হ‌য়ে এক ব্যক্তি ও তার স্ত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে।

রোববার রাত দেড়টার দিকে শহরের সুইহারী আশ্রম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দিনাজপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানিয়েছেন।

মৃতরা হলেন- তপন সরকার (৪৮) ও তার স্ত্রী লতা সরকার (৩৫)।

তাদের প্রতিবেশী এক প্রতিবেশী জানান, “ওই সময় এলাকার সবাই প্রায় ঘুমন্ত অস্থায় ছিল। হঠাৎ করেই তপন সরকারে ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

পরে তারা এসে আগুন নেভায় এবং ঘরের ভেতর থেকে দগ্ধ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলছেন, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ