ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা মামলার ০৩ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১২:০০:২৭
নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা মামলার ০৩ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা মামলার ০৩ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
নিজস্ব প্রতিবেদক
 
নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা মামলার ০৩ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
 বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম মোছাঃ শিমু আক্তার (৩১) এর সাথে ১নং এজাহারনামীয় ধৃত আসামি মোঃ রায়হান রিতু (৩০) এর প্রায় ১৩ বছর পূর্বে ২০১৩ সালে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন  হয়। বিবাহের কিছুদিন পর থেকে ১নং এজাহারনামীয় ধৃত আসামি যৌতুক দাবি করা শুরু করে। ভিকটিমের পরিবার যৌতুক দিতে না পারায় আসামিরা ভিকটিমকে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে। পরবর্তীতে গত ০৯/০৪/২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার সময় ১নং আসামির নিজ বাড়ীতে ভিকটিমকে আসামিরা একে অপরের সহায়তায় মারপিট করে গুরুতর জখম করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমের মুখে উক্ত আসামিগণ জোরপূর্বক বিষ ঢেলে দেয় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। গত ১০/০৪/২০২৬ তারিখ রাত ০৮.৪৫ ঘটিকায় ভিকটিম চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। বিষয়টি ভিকটিমের পরিবার জানতে পেরে গত ১২/০৪/২০২৬ তারিখে ভিকটিমের পিতা বাদী হয়ে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের  ১১(ক)/৩০ একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১২।
 
 
 ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়|
 
 
 এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯/০৪/২০২৬ তারিখ দুপুর ০২.৩০ ঘটিকায় নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে
১নং এজাহারনামীয় পলাতক আসামি ১। মোঃ রায়হান রিতু (৩০), পিতা-মৃত মোর্শেদ, সাং-কয়া গোলাহাট (সুপারিবাগান), ৩নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জসিম (৩২), পিতা- মোঃ সেলিম, সাং- ইসলামাবাদ (চিনা মসজিদ সংলগ্ন) এবং ৪নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জিতু (৩৪), পিতা-মৃত মোর্শেদুল হক, সাং-গোলাহাট রেলওয়ে কলনী, সর্ব থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী‘দেরকে  গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ