ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্টুন শেয়ার করায় গ্রেপ্তার প্রসঙ্গে সংসদে হাসনাত আবদুল্লাহর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ১৮:৪৬:০৩
কার্টুন শেয়ার করায় গ্রেপ্তার প্রসঙ্গে সংসদে হাসনাত আবদুল্লাহর ক্ষোভ কার্টুন শেয়ার করায় গ্রেপ্তার প্রসঙ্গে সংসদে হাসনাত আবদুল্লাহর ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকারের আমলেও কার্টুন শেয়ার করার কারণে গ্রেপ্তারের ঘটনায় সংসদে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৯ এপ্রিল) সংসদে তিনি এ বিষয়টি উত্থাপন করেন।

সংসদ সদস্য হাসনাত বলেন, এই সময়ে এসেও কার্টুন শেয়ার করার কারণে একজনকে কেন গ্রেপ্তার করা হবে, সেটা ভাবতে পারছি না।

তিনি অভিযোগ করেন, যেখানে ভুল আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, জামিনযোগ্য হওয়ার পরও জামিন দেয়া হচ্ছে না।

এ সময় সংসদেই মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে হাসনাত আরো বলেন, সংসদে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় না আনতে পারলে, আমরা কোথায় গিয়ে কথা বলব। তারকাচিহ্নিত প্রশ্ন করতে না পারায় আমরা অধিকারবঞ্চিত হচ্ছি বলেও অভিযোগ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ