ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ও যুক্তরাষ্ট্র কি ফের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ১১:৫০:৫৩
ইরান ও যুক্তরাষ্ট্র কি ফের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র কি ফের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে
নিজস্ব প্রতিবেদক
তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো আবাস আসলানি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘দুই ধরনের কৌশলের’ ​​সম্মুখীন হচ্ছে ইরান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম কৌশলটি ছিল আলোচনা। কিন্তু ইরান বলে আসছে যে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই একটি চুক্তি করতে চায়, তাহলে তারা কেন নৌ অবরোধ আরোপ করেছে, কেন নিষেধাজ্ঞা বাড়াচ্ছে এবং কেন এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরো জোরদার করছে?’

তার মতে, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ সম্ভবত একটি ভিন্ন পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।

আসলানি বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কৌশলটি হলো চাপ ও হুমকি। তার মতে, ‘দুটি যুদ্ধবিরতি চুক্তির (যুক্তরাষ্ট্র ও ইরান এবং ইসরাইল ও লেবাননের মধ্যে) মেয়াদ শেষ হয়ে আসায় দ্বিতীয় পরিস্থিতিটি ঘটারও প্রবল সম্ভাবনা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই চুক্তিগুলোর মেয়াদ বাড়ানোর কোনো লক্ষণ নেই এবং এই যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে কেউই কথা বলছে না।’

আসলানি বলেন, বর্তমান পরিস্থিতিকে এভাবেও ব্যাখ্যা করা যায় যে, উভয় পক্ষই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কোনো আগ্রহ না দেখিয়ে একে অপরের ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু এর পরিণতিতে সংঘাত পুনরায় শুরু হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ