ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার পরেও অক্ষত ইরানের অর্ধেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ১০:২৭:৪৭
হামলার পরেও অক্ষত ইরানের অর্ধেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরেও অক্ষত ইরানের অর্ধেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র
নিজস্ব প্রতিবেদক
মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা বলেছেন, চার সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সত্ত্বেও ইরানের সমরাস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ অক্ষত রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এখনো ‘শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা’ বজায় রেখেছে ইরান।

প্রতিবেদন বলা হয়, ইরানের কাছে ‘যুদ্ধ-পূর্ববর্তী ড্রোনের প্রায় ৪০ শতাংশ এবং ৬০ শতাংশেরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক রেয়ে গেছে।’

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর থেকে ‘গুহা ও বাঙ্কারে’ লুকিয়ে রাখা ১০০টিরও বেশি উৎক্ষেপক ব্যবস্থা উদ্ধার করেছে ইরান। যা ইঙ্গিত দেয় যে ইরান সক্রিয়ভাবে তার কার্যক্ষমতা পুনরুদ্ধার করছে।

তারা আরো বলেন, ডিপো এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্রগুলো উদ্ধারের জন্য ইরান কাজ করছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার অভিযান সম্পন্ন হলে দেশটি ‘তার যুদ্ধ-পূর্ববর্তী অস্ত্রের ৭০ শতাংশ পর্যন্ত’ পুনরুদ্ধার করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ