আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামালসহ দুইজন আসামীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় মোট ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ২ জন আসামীকে আটক করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর অংশ হিসেবে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি আরও জানা
strongন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।