ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের বিপক্ষে গেলে ক্ষমতায় টিকতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৮ ২১:২২:২৪
জনগণের বিপক্ষে গেলে ক্ষমতায় টিকতে পারবেন না জনগণের বিপক্ষে গেলে ক্ষমতায় টিকতে পারবেন না
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ শেষে গণমিছিল বের হয়ে কাকরাইল-নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে প্রয়োজন জনসমর্থন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, সংসদে আপনাদের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের ছিল। কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগও ক্ষমতায় টিকতে পারেনি। গণভোটে রায় মেনে না নিয়ে আপনারও জনগণের বিপক্ষে গেলে ক্ষমতায় টিকতে পারবেন না। জনগণ যদি রাজপথে নামে তবে রক্ষা পাওয়া যাবে না। দলীয় পেটুয়া বাহিনী দিয়ে জনগণকে দমিয়া রাখা যায় না, যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি মানতে রাজি হয়নি, পরবর্তীতে আন্দোলনের মুখে বাধ্য হয়ে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছে। জুলাই সনদও বিএনপি মানতে চাচ্ছে না তবে আন্দোলনের মুখে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য হতে হবে।

সরকার মব সৃষ্টিতে উসকানি ও সমর্থন দিচ্ছে উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার যেই সংবিধানের দোহাই দিচ্ছে সেই সংবিধানে কি মতপ্রকাশের স্বাধীনতা নেই?- যদি থাকে তবে কেন জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসায় মব সৃষ্টি করা হয়েছে কোন সংবিধানের ক্ষমতাবলে সরকার গঠন করেছেন প্রশ্ন রেখে তিনি বলেন সংবিধানের কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না তা হতে দেওয়া হবে না। জনগণ পরিবর্তনের পক্ষে সুতরাং পুরাতন ব্যবস্থায় আর দেশ চলতে পারে না। নতুন ব্যবস্থার জন্য দ্রুত গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে অধিবেশন আহ্বান করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ