ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ দিন ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৮ ১৯:১১:১৯
৫০ দিন ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান ৫০ দিন ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান
নিজস্ব প্রতিবেদক
ইরানে টানা প্রায় ৫০ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ধরণের ঘটনা নজিরবিহীন বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, গত সাত সপ্তাহ ধরে ইরান কার্যত বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় এ ধরনের দীর্ঘমেয়াদি ডিজিটাল ব্ল্যাকআউট খুবই বিরল।

তবে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, ইরান সরকার ধীরে ধীরে যোগাযোগব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইন্টারনেট সেবাও আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫০ দিন বন্ধ থাকার পর গুগলের বিভিন্ন সেবা আবার ব্যবহার করা যাচ্ছে। তবে এসব সেবা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং ব্যবহারকারীরা নানা ধরনের বিঘ্নের মুখোমুখি হচ্ছেন।

এদিকে সীমিত সংযোগের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ইরানের সাধারণ নাগরিকদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। অনেকেই স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন, যার মধ্যে স্টারলিংক অন্যতম।

জানা গেছে, স্টারলিংকের মাধ্যমে প্রতি গিগাবাইট ডেটার জন্য প্রায় ৬ ডলার পর্যন্ত খরচ হচ্ছে। অথচ দেশটিতে গড় মাসিক আয় ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে বলে ধারণা করা হয়, যা এই খরচকে সাধারণ মানুষের জন্য বেশ ভারী করে তুলেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ