ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে টোল আরোপ মেনে নেওয়া হবে না: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৮ ১১:৪৬:৩৪
হরমুজ প্রণালিতে টোল আরোপ মেনে নেওয়া হবে না: ট্রাম্প হরমুজ প্রণালিতে টোল আরোপ মেনে নেওয়া হবে না: ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে কোনো টোল আরোপ মেনে নেওয়া হবে না। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 
প্রণালিটি দিয়ে চলাচলকারী নৌযানের ওপর কোনো বিধিনিষেধ বা টোল আরোপ করা হবে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, কোনোভাবেই না।’


এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘প্রচলিত ফি’ আরোপ করা হবে না বলে জানিয়েছে ইরান। তবে নিরাপত্তাসংক্রান্ত খরচের জন্য নতুন ধরনের ফি নির্ধারণ করা হতে পারে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, তেহরান প্রচলিত পদ্ধতিতে কোনো ফি আরোপ করবে না। তবে পার্লামেন্ট বর্তমানে একটি খসড়া আইন প্রস্তুত করছে। এ আইনে ‘প্রণালির নিরাপত্তা নিশ্চিতকরণ’ সংক্রান্ত ফি নির্ধারণ করার বিষয়ে আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ