নিজস্ব প্রতিবেদক
দেশের বর্তমান প্রেক্ষাপটে চব্বিশের বিপ্লবের চেতনা সমুন্নত রাখা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে গঠিত সংগঠন ‘মঞ্চ ২৪’-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী এবং প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমানের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক ওমর ফারুক এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মেরাজুর রহমান তূর্য।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম সদস্য সচিব রায়হান জুবায়ের, সিনিয়র যুগ্ম সদস্য সচিব গাজী জিহাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ, দপ্তর সম্পাদক তামজীদ আহমেদ এবং প্রচার সম্পাদক নুসরাত জাহান তিশা।
এছাড়াও সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বিন আকবর (তথ্য ও গবেষণা), ইসমাইল হোসেন রিফাত (প্রকাশনা), ফয়সাল আহমেদ সিফাত (স্কিল ডেভেলপমেন্ট) এবং তাফহিমুর রহমান (পলিটিক্যাল অ্যাফেয়ার্স)। কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রাহাত চৌধুরী, হাসিবুর রহমান, রাফসান আরাফাত সানিমন, তালহা জুবায়ের রেদওয়ান, ফয়সাল আহমেদ, মো. সাজিদুল ইসলাম সাজিদ, শফিকুর রহমান, মো. ওমর আল জাবের, রাকিবুল হাসান হাবীব এবং মো. নাঈম ইসলাম।