ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ২১:৫১:১৭
বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বাকিতে দোকানদার চা বিক্রি না করা‌য় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার সকালে ‌শৈলকূপা উপজেলা শহ‌রের পৌর এলাকার খালধারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই গ্রামের রিপন হোসেন সকালে একই গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে যায়। পূর্বের বাকি থাকা টাকা না দেওয়ায় নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করেন দোকানদার শাহজাহান। ফ‌লে রিপন ও শাহজাহানের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি শুরু হয়। প‌রে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ১২ জন আহত হন। প‌রে তাদের উদ্ধার ক‌রে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুব আলম পারভেজ জা‌নি‌য়ে‌ছেন, সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ