ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন


আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ১৮:৫১:৪৯
ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন
 
 
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম গৌরীপাড়া গ্রামের রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে স্থানীয় নিমতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
আজ (১৭ এপ্রিল) শুক্রবার জুম্মার নামাযের পরে স্থানীয় নিমতলামোড় ঘন্টাব্যাপি মানববন্ধনে সংশ্লিষ্ট এলাকার কয়েকশত মানুষ অংশগ্রহন করেন।  
 
মানববন্ধনে সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,  ফুলবাড়ী পৌর বিএনপির সভপতি সাবেক কাউন্সিলর আবুল বাশার, ৯০ এর ছাত্রনেতা ফুলবাড়ী উপজেলা  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তাজমিলুর রহমান নয়ন, ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোস্তাফিজার রহমান,  ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এস এম নুরুজ্জামান, ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক  সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন, শেষে আগামী দিনের কর্মসূচি ঘোষণা  করেন জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামস। বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে রাস্তার সংস্কার বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা না করা হলে বৃহত্তম আন্দোলন করা হবে ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ