ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাফলংয়ে অস্ত্র উদ্ধার, ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ১৮:১৮:৪৩
জাফলংয়ে অস্ত্র উদ্ধার, ৩ যুবক আটক জাফলংয়ে অস্ত্র উদ্ধার, ৩ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে একটি গভীর কূপের ভেতর থেকে দেশীয় একটি পিস্তল উদ্ধার করা হয়। এঘটনায় জরিত ৩ যুবককে আটক করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জাফলংয়ের রসুলপুর এলাকা থেকে অস্ত্র উদ্ধার ও যুবকদের আটক করে।

আটকৃতরা হলেন-সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মোস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কল্লোল এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ জানান, একটি কূপের মধ্যে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখার খবর পায় গোয়াইনঘাট থানা পুলিশ। এরপর অভিযান চালিয়ে প্রথমে সুরমান আহমদকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি শেষে রাতে কূপের ভেতর থেকে পিস্তল উদ্ধার করা হয়। এঘটনায় সাথে সংশ্লিষ্ট আরও দুজনকেও আটক করে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ' একজনকে আটকের পর তার দেওয়া তথ্যমতে আরও দু’জনের নাম আসে এবং তাদেরও আটক করা হয়।'

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ