ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কাউখালীতে সবজির বাজারে আগুন: দিশেহারা সাধারণ ক্রেতা, নেই কার্যকর মনিটরিং

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ১৮:১৩:১৫
​কাউখালীতে সবজির বাজারে আগুন: দিশেহারা সাধারণ ক্রেতা, নেই কার্যকর মনিটরিং ​কাউখালীতে সবজির বাজারে আগুন: দিশেহারা সাধারণ ক্রেতা, নেই কার্যকর মনিটরিং


কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে গত এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম আকাশচুম্বী হয়ে দাঁড়ি
য়েছে। লাগামহীন এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ও নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস উঠলেও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা নেই বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল)সকালে কাউখালী সদরের দক্ষিণ ও উত্তর বাজারসহ আশপাশের বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, পটল ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙ্গা ৭০ টাকা, রেহা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা , মিষ্টি কুমড়া ৪০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৫০ টাকা, মিষ্টি আলু ৪০ দরে কেজি বিক্রি আছে। মাছ-মাংসের দাম তো অনেক আগেই সাধারণ ক্রেতারের নাগালের বাহিরে চলে গেছে।বাজারে আসা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতারা জানান, আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। সাধারণ একজন দিনমজুর বা রিকশাচালকের পক্ষে এক কেজি সবজি কেনাই এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।বাজারে আসা ক্রেতা রমজান আলী আক্ষেপ করে বলেন, মাছ-মাংস তো আগেই বাদ দিয়েছি, এখন দেখি সবজি কেনারও সাধ্য নেই। বাজারে কোনো তদারকি নেই, যে যার মতো দাম হাঁকাচ্ছে।খুচরা বিক্রেতা কাবুল হোসেন ও মোঃ মানিক দাবি, আড়তে মাল কম এবং পাইকারি পর্যায়ে দাম বেশি থাকায় তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পরিবহন খরচ বৃদ্ধিকেও দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখান তারা।স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল। মাঝেমধ্যে লোকদেখানো অভিযান চললেও নিয়মিত তদারকির অভাবে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বাজার কমিটিগুলোকে জবাবদিহিতার আওতায় আনলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন তারা। এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, এলাকাভিত্তিক উৎপাদন আরো বাড়াতে হবে। বাজার মনিটরিং ব্যবস্থার সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার জানান,প্রয়োজন বোধে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা হবে। যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ